নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে ৩ টি শক্তিশালী বোমা, তৈরীর সরঞ্জাম উদ্ধার 
হামলার পরিকল্পনা করেছিল / রূপগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে ৩ টি শক্তিশালী বোমা, তৈরীর সরঞ্জাম উদ্ধার 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা আড়িয়াব এলাকার একটি চার তলা ভবনে অভিযান চালিয়ে উদ্ধারকৃত তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জঙ্গি আস্তানার খবর পেয়ে গতকাল ২জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আড়িয়াব এলাকার জাকির হোসেনের চার তলা বাড়িতে তারা এ অভিযান চালায়। অভিযানে পুলিশ, অ্যান্টি টেরোরিজম ও সোয়াদ ইউনিটের সদস্যরা অংশ নেয়।
জানা গেছে, গত মার্চ মাসে রূপগঞ্জের তারাবো পৌরসভার আড়িয়াব গ্রামের জাকির হোসেনের চার তলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট আনসারউল্লাহ বাংলা টিমের(এবিটি) সক্রিয় একজন সদস্য ভাড়া নেয়। সেখানে তিনি তার দুই সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন। এলাকায় কিংবা আশপাশের কারো সঙ্গে যোগাযোগ না করেই তিনি তার মতো বসবাস করে আসছিলেন। বাড়ির মালিক জাকির হোসেনের গ্রামের বাড়ি ব্রা²ণবাড়িয়া জেলায়। তিনি সৌদী প্রবাসী। তবে এবিটির সদস্যের নাম পরিচয় জানা যায়নি।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার হোসেন জানান, গতকাল ২জুলাই মঙ্গলবার সকাল থেকেই এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রাখে। নেত্রকোণা জেলার জঙ্গি ঘটনায় জঙ্গি সংগঠনের সদস্য একজন নারীকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। ওই নারীর দেয়া তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী জানায়, গত আট বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী জাকির হোসেন নামের এক ব্যক্তি চার তলা এই ভবনটি নির্মাণ করে ভাড়া দেন। অনেক সময় অপরিচিত লোকজনের এ বাড়িতে আসা-যাওয়া করতে দেখা গেছে। নেত্রকোণার জঙ্গির ঘটনার পর গত ৩/৪ দিন ধরে তাদেরকে এ বাড়িতে দেখা যায়নি। জাকির হোসেনের পাশাপাশি তার স্ত্রী বকুলী বেগমও এ বাড়িতে আসা যাওয়া করতেন।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (‘গ’-সার্কেল) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত তিনটি বোমার একটি বোমা বিষ্ফোরণের আশঙ্কায় ভবনের ভেতরেই তাদের ফ্ল্যাটে বিষ্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয়। অপর দু’টি বোমা ভবনের পাশে খালি মাঠে গর্ত করে বিশেষ প্রক্রিয়ায় বিষ্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয়।
সোয়াদের কমান্ডার শাহেদ আহমেদ বলেন, তিনটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইইডি) বোমা উদ্ধার করা হয়। এই বোমা তাৎক্ষণিক উদ্ভাবিত বোমা। তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক বলতে প্রচলিত সামরিক পদ্ধতি অপেক্ষা অন্য কোনও উপায়ে নির্মিত বোমা হতে পারে। এটি একটি বিস্ফোরক ব্যবস্থার সাথে সংযুক্ত একটি আর্টিলারি শেলের মতো সামরিক বিস্ফোরক নির্মিতও হতে পারে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...