নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   এনইউজে নির্বাচনে সালাম স্বপন শাওন পরিষদের নিরঙ্কুশ জয় 
সভাপতি সালাম, সম্পাদক শাওন / এনইউজে নির্বাচনে সালাম স্বপন শাওন পরিষদের নিরঙ্কুশ জয় 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সালাম স্বপন শাওন পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ পরিষদ সভাপতি সেক্রেটারী সহ ৫ টি সম্পাদকীয় পদ সহ ৯ টি পদে জয় লাভ করেছে। অপর দিকে নাফিজ নাফিজ স্মিথ পরিষদে ২ টি সদস্য পদে জয় লাভ করেছে। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে জয় পেয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ)।

তার প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ পেয়েছে ১৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে জয় পেয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল টুয়েন্টিফোর)। তার প্রতিদ্বন্দ্বী আমির হুসাইন স্মিথ পেয়েছে ১৯ ভোট।সোমবার রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় (একুশে টেলিভিশন), ড. রুমন রেজা (চ্যানেল আই) ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষনা করেন।এর আগে, বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট প্রয়োগ করেন ইউনিয়নের সদস্যরা। মোট ১১ টি পদে নির্বাচনে লড়েন ২২ জন প্রার্থী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।নির্বাচনে অন্যান্য পদে সহ সভাপতি পদে ২৯ ভোট পেয়ে ইমামুল হাসান স্বপন (খবরের পাতা) জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ ওবায়েদ উল্লাহ পেয়েছে ১৫ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে জয়নাল আবেদীন জয় (যমুনা টিভি) জয় পেয়েছে।

তার প্রতিদ্বন্দ্বী বুলবুল আহমেদ সোহেল পেয়েছে ১৮ ভোট।অর্থ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে শওকত এ সৈকত (সময় টিভি) জয় পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান ১৯ ভোট পেয়েছে। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে সর্বোচ্চ ৩১ ভোট পেয়ে জয়ি হয়েছে আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন), আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা) ২৫ ভোট, হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) ২৫ ভোট, সাবিত আল হাসান (আজকের পত্রিকা) ২৭ ভোট, শরীফ উদ্দিন সবুজ (সমকাল) ২৪ ভোট, ও রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি) ২৩ ভোট পেয়ে জয় লাভ করে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...