নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মদনপুর ইউনিয়ন ওয়ার্ড মেম্বার ছাদেকের বাড়ি ভাংচুর ও লুটপাট
হামলা / মদনপুর ইউনিয়ন ওয়ার্ড মেম্বার ছাদেকের বাড়ি ভাংচুর ও লুটপাট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ বন্দরে মদনপুর ইউনিয়ন পরিষদের  ৬নং ওয়ার্ডের মেম্বার  ও জাপা নেতা আলহাজ্ব ছাদেকুর রহমানের বসতবাড়ীতে ভাংচুর সহ লুটতরাজ চালিয়েছে দুর্বৃত্তরা । মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বন্দর উপজেলার লাউসার এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ই আগষ্ট) আওয়ামীলীগ সরকার ক্ষমতা ছাড়ার পরপরই দূর্বৃত্তরা সারাদেশে তান্ডব নিলা চালিয়ে  আওয়ামীলীগ নেতাদের বসত বাড়িতে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক  ভাংচুর ও লুটতরাজ চালায়।
এরধারাবাহিকতায় গত ৫ই আগষ্ট বিকেল ৩ ঘটিকার সময় ২০/২৫ জনের সংঘবদ্ধ  দল একত্রিত হয়ে স্থানীয় মেম্বার ছাদেকুর রহমান ছাদেকের বাড়ির মেইন গেইট ভেঙ্গে  ভিতরে প্রবেশ করে। প্রথমে বাড়ির মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে জানালার কাচের গ্লাস ভেঙে আলমারি, সোফা, বেডশিট ও ড্রেসিং টেবিল ভেঙে তছনছ করে ফেলে। পরে আলমারিতে রাখা নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
এমনকি বাড়ির মহিলাদের গলার চেইন, কানের জিনিস পর্যন্ত কেঁড়ে নেয়।
এ বিষয়ে সাদেকুর রহমান সাদেক গনমাধ্যমকে জানান,  আমি এলাকার একজন জনপ্রতিনিধি। পরপর দুইবার জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। অথচ আজকে আমার কোন নিরাপত্তা নেই। দেশের এই ক্লান্তিলগ্নে থানায় গিয়ে কোন অভিযোগ করতে পারছিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনের আশ্রয় নিব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...