নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন যারা
১৭ জনের শপথ / ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন যারা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেবেন তারা। এ লক্ষ্যেই এরই মধ্যে বঙ্গভবনে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ ইউনূস।

অন্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত ১৭ সদস্য নিয়েই দেশের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস।

এ সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। শপথ নেয়ার আগে ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সরকারের উপদেষ্টাদের বরণ করতে ১৮টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহৃত হবে।এর আগে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...