নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 
 প্রচ্ছদ   জেলার খবর   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্মরণ / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জি.আর.ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ শাখার অডিটোরিয়ামে ৯ই আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৫ ঘিটকার সময় সোনারগাঁও পৌরসভা বৈষম্য বিরোধী আন্দোলকারী ছাত্রদের উদ্যোগে শাকিল সাইফুল্লাহর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলোনের ছাত্র সিফাত উল্লাহ তার বক্তব্যে বলেন আমাদের পরিবারের আমাদের সমাজের,আমাদের রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব নিতে হচ্ছে ছাত্রদের।

রাস্তার যানজট নিরসনে ছাত্ররা নিরলস ভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তিনি আরো বলেন ছাত্রদের সামনে কেউ আইন ভঙ্গ করতে সাহস পাচ্ছেনা। স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা যদি রাজধানী কন্ট্রোল করতে পারে তাহলে আমরা কেন পৌরসভা কন্ট্রোল করতে পারবনা। আমরা আমাদের সোনারগাঁও পৌরসভাকে একটি আদর্শ ও দূর্নীতি মুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আমাদের সোনারগাঁও ভূমি অফিস কে দূর্নীতি মুক্ত করতে চাই। যদি কোনো দিন আমরা জানতে পারি কোনো সরকারী অফিসের কোনো সরকারী কর্মকর্তা দূর্নীতির সাথে জড়িত তাহলে আমরা ছাত্ররাই এর বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করিব। যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তাদের কাছে তরুনদের মেসেজ পৌছে দিতে চাই যে, প্রয়োজনে পৌরসভা এবং ইউনিয়ণ পর্যায়ে কমিটি গঠন করে হলেও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গরে তুলব।

প্রয়োজন হলে সবার সম্মুখে ঐ অপরাধীর বৃত্তান্ত তুলে ধরে প্রমাণ করব যে এরাই প্রকৃত ভাবে দুষি,এরাই অপরাধী। তাদেরকে আমরা আর সমাজে দেখতে চাইনা । একমাত্র শিক্ষার্থীরাই পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আল মাহমুদ সানি, সিফাতুল ইসলাম, ফয়সাল আহমেদ, জাহিদুল ইসলাম জাহিদ, শাকিল সাইফুল্লাহ, মোঃ আনন, মোঃ রিফাত ও সিফাত উল্লাহ, আঃ হাছিব মোল্লা, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ। সব শেষে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা দূর্নীতি মুক্ত দেশ ও সমাজ গঠনের শপথ গ্রহণ করেন। সব শেষে আন্দোলনে সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...