নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি দিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ
সমাবেশে বক্তারা / মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি দিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় তিনি এ কথা বলেন। এসময় তিনি নাসিক মেয়র আইভীকে উদ্দেশ্য করে আরো বলেন, নারায়ণগঞ্জের সকল আওয়ামীলীগ নেতারা পালিয়ে গেছে। আপনি এখনো দেওভোগে বসে আছেন।
আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার বাড়ির একটি ইটও থাকবে না। অতএব সাবধান হয়ে যান। আপনি আর এক কদমও আগাবেন না। এসময় টিপু মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নামে অনেক দূর্নিতী করেছেন। আমরা চাইনা বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোন সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক। বিএনপি নেতা টিপু এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানকে খুনি আখ্যায়িত করে বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে টিপু বলেন, বাংলাদেশের মানুষ আপনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনি একজন পরাজিত নেত্রী। আপনি জনগণের ভোটে কখনো নির্বাচিত হন নাই।
এদিকে একই কর্মসুচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা একজন খুনি ও দূর্নিতিবাজ সরকার প্রধান ছিলো। একটি ছাত্র আন্দোলনে যে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে মেরেছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে শেখ হাসিনার হাতে রক্তের দাগ। আজকে শেখ হাসিনার বিচার হবে এই ভয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে। এসময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল হত্যার বিচার দাবী করেন। ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমানে মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে আওয়ামী লীগের কেউ যাতে কোন কর্মসূচি পালন করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির আগে তারা নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হন। পড়ে সেখানে বিএনপির নেতার বক্তব্য রাখেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...