নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে শফিক হত্যায় শেখ হাসিনা বাবুসহ ৪৫ জনের নামে মামলা
আন্দোলনে হত্যা / আড়াইহাজারে শফিক হত্যায় শেখ হাসিনা বাবুসহ ৪৫ জনের নামে মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উপজেলার বালুয়া কান্দি গ্রামের  শফিকুল ইসলাম শফিক নামে বিএনপি’র  একজন কর্মীকে  কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৫ জনের নামে হত্যা  মামলা হয়েছে। সেই সাথে অজ্ঞাত পরিচয়ে আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় আসামীর তালিকায় রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,  নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
এর সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট শফিকুল ইসলাম শফিক নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় এজাহারে তাছলিমা আক্তার উল্লেখ করেন, গত ৫ আগস্ট তার স্বামী শফিক, দেবর জাহাঙ্গির, ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জের ধরে পরে ওইদিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামে ২৭নং আসামি আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র ২০নং থেকে ৪৫নং আসামিরা তার স্বামী, ভাসুর দেবরদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার স্বামী তখন গালমন্দ করতে নিষেধ করায় আনসার আলীর হুকুমে ২৮নং বিবাদী রিফাতের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে শফিককে রক্তাক্ত জখম করে। পরে ৩২নং আসামি ইয়াসিন তার স্বামীর মুখে গামছা দ্বারা বেঁধে মুখ বন্ধ করে বিবাদী সাধু এবং জমির মেম্বার ধারালো দা ও রামদা দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়।
মামলায় অন্য আসামীরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, ফেনী পৌরসভার সাবেক মেয়র মো. আলা উদ্দিন, ফকির আক্তারুজ্জামান, ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির মাশরিকুজ্জামান, আড়াইহাজার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বাকীর, আব্দুল হাই, শব্দর আলী, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল, শামীম, কানা রশিদ, জুলহাস, সেলিম, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, বাহাউদ্দিন, আনসার আলী, রিফাত, বিল্লাল, সাদু, সোহাগ, ইয়াসিন, তফজিরুল রানু, কুতুব উদ্দিন, ইদ্রিস আলী, মো. রফিক, মো. জমির মেম্বার, হাতেম, মনছুর আলী, লিয়াকত আলী, সাদত আলী, রুস্তুম আলী, সুফিয়ান, ফারুক ও মাহাবুব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...