নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ নবাগত পুলিশ সুপার 
মতবিনিময় সভা / মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ নবাগত পুলিশ সুপার 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন , বর্তমানে অনেক হচ্ছে মামলার তদন্ত না করে অহেতুক কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ। মাদকের ব্যাপারে পুুুুলিশ জিরো টলারেন্সে থাকবে। যদি কোথাও কোনো প্রমাণ পান যে আমার পুলিশের কেউ এর সঙ্গে জড়িত , আমাকে প্রমাণসহ দিতে হবে । আপনি প্রমাণ দিবেন , আমি অবশ্যই ব্যবস্থা নিবো।  কিশোর গ্যাং দমাতেও  পুলিশ কাজ করবে । আগে আমরা প্রয়োজন অনুযায়ী কাজগুলো শুরু করি ।

আপনারা বলেছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে । আসলে যে কেউ বাদি হয়ে মামলা করতেই পারে । মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল – হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে । মামলাটা হলো প্রথমিক পর্যায় । এরপর আমরা ওইটা তদন্ত করবো । তারপর যদি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে , সতত্যা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে । তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ । সোমবার ২ সেপ্টেম্বর  সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন । তিনি বলেন , আমি নিজেই প্রথম এখানে এসে যানজট দেখে বলেছি , এটাতো কোন শহরের অবস্থা না । আমি সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদের ডেকেছিলাম , টিআইদের ডেকেছিলাম । তারাও মানসিকভাবে একটু খারাপ অবস্থায় ছিল । আমি তাদের উজ্জীবিত করেছি । আমি বলেছি , প্রথমে যানজটের সমস্যা সমাধান করতে হবে । পাশাপাশি ভলেন্টিয়ার দেয়া যায় কি – না সে বিষয়ে আমরা কথা বলেছি । আপনাদের ভেতর থেকেও কারো ১০ টা সিএনজি বা ১০ টা অটো আছে , এসব নিয়ে তদবির করবেন না প্লিজ । তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না । পুলিশ সুপার বলেন , আমি ২৫ তম বিসিএসের একজন কর্মকর্তা । একটি প্রতিকূল পরিস্থিতিতে আমরা এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি । এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে । অনেক চড়াই – উতরাই আছে । কারণ আমাদের + পুলিশের মনোবলটা এখন ভেঙ্গে গেছে ।

গত ৫ আগস্টের পর আমাদের বিভিন্ন থানা – অফিস ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে । পুলিশের মনোবলটাও ভেঙ্গে গেছে ।  আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো । পাশাপাশি জনগণের · মধ্যেও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিলো , ওই জায়গা থেকে উত্তরণের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো । এক্ষেত্রে সবার আগে সহযোগীতা প্রয়োজন আপনাদের । আপনারা যদি অতিতের মতো সহযোগীতা না করেন ,তাহলে আমরা সব পুলিশ মিলেও জনগণের আস্থা ফেরানো সম্ভব না । আপনারা আমাকে সহযোগিতা করবেন , আমার পুলিশকে সহযোগিতা করবেন । আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন , সেটাকে আমি সাধুবাদ জানাবো । এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো : আমীর খসরু , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন ) চাইলাউ মারমাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...