নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   চাঞ্চল্যকর স্ত্রীকে কুপিয়ে হত্যা ও শিশু সন্তানকে আহতের অভিযুক্ত প্রধান আসামী গ্রেপ্তার
গ্রেফতার / চাঞ্চল্যকর স্ত্রীকে কুপিয়ে হত্যা ও শিশু সন্তানকে আহতের অভিযুক্ত প্রধান আসামী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী ঘাতক নুরুজ্জামান আনিছকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে পটুয়াখালীর দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত নুরুজ্জামান আনিছকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
ওসি জানান, গত ৬ সেপ্টেম্বর উপজেলার তেতলাবো এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী রোকসানার সাথে ঝগড়া হয় স্বামী গার্মেন্ট কর্মী নুরুজ্জামান আনিছের। এর জের ধরে ৭ সেপ্টেম্বর ভোররাতে স্ত্রী রোকসানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে তার স্বামী। এসময় ৫ বছরের শিশু কন্যা জান্নাত  কান্নাকাটি করলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঐদিন বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  যায় শিশু কন্যা জান্নাত।
এ ঘটনায় নিহত রোকসানার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল ঘাতক নুরুজ্জামান আনিছ।
এদিকে মামলার ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৮ ও ১১ যৌথভাবের অভিযান চালিয়ে
পটুয়াখালীর দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত নুরুজ্জামান আনিছকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...