নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে নব্য কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না – পুলিশ সুপার
প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ / নারায়ণগঞ্জে নব্য কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না – পুলিশ সুপার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাতে এমন হুশিয়ারী দেন তিনি।

পুলিশ সুপার এসময় বলেন, নারায়ণগঞ্জে যানজট, ফুটপাত, মাদকসহ বিভিন্ন সমস্যা আছে, এসব সমস্যা সমাধানে আমরা চেষ্টা করবো। আপনারা সাংবাদিকরা বলেছেন, আগে এখানে বিভিন্ন সন্ত্রাসী, বড় টপ টেররের নামে চাঁদাবাজি, বিভিন্ন পরিবারের নামে এখানে চাঁদাবাজি হয়েছে। আমি আপনাদেরসহ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই জেলার পুলিশ সুপার হিসেবে আমি যতদিন দায়িত্বে থাকবো, ততদিন এখানে নব্য কোনো টপ টেররের জন্ম হতে দেয়া হবে না।
প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এসময় বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে এবং একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে প্রেসক্লাব সর্বদা প্রশাসনের পাশে থাকবে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য এম এ সালাম, আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাবেক সভাপতি খন্দকার শাহআলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য অহিদুল হক খান, সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, আমির হোসাইন স্মিথ, মনির হোসেন, প্রণব রায়, শওকত আলী সৈকত, রাকিব উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাগর প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...