নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামীকে ফাঁসির আদেশ 
নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামীকে ফাঁসির আদেশ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আল জোবায়ের স্বপ্নীল (২৮)।

সে শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডাল পট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং মেয়ে ঋতু চক্রবর্তী (২২)কে হত্যা করে।রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে।

আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।’রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আব্দুর রহিম বলেন, ‘২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে মামলার একমাত্র আসামীকে ফাসির আদেশ দিয়েছে আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামী দস্যুতা করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...