নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন
পরিদর্শন / মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব  শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার  (১০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন শহরের সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজামন্ডপ, শ্রী শ্রী গোপিনাথা মন্দির, নিতাইগঞ্জ শ্রীশ্রী বলদেব জিওর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
এসময়ে মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
তাঁরা আরও বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে মহানগর বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে।
তারা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকছে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। আপনারা কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করবেন না। নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ভবিষ্যৎ ও আপনাদের পাশে থাকবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, বাপ্পী সাহা, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, সহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...