নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   প্রগতি লেখক সংঘের ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
আলোচনা সভা / প্রগতি লেখক সংঘের ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সম্প্রতি জুলাই-আগষ্ট ২০২৪-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা বিষয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনে গতকাল ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশে দীর্ঘদিনের চলমান ফ্যাসিবাদী সংস্কৃতির উৎস ও তার বাস্তব ভিত্তি নিয়ে আলোচনা করা হয়। এ পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পথ ও করনীয় প্রসঙ্গে আলোচনা করা হয়।
মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি দীপংকর গৌতম ও উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।
শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন।
এরপর অতিথি আলোচক দীপংকর গৌতম ও জামসেদ আনোয়ার তপন মূল বিষয় নিয়ে
আলোচনা করেন। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, শ,ম,
কামাল হোসেন, রঘু অভিজিৎ রায়, দীপঙ্কর দে, রাজলক্ষ্মী, জহিরুল ইসলাম মিন্টু, সিপিবি নেতা
শিবনাথ চক্রবর্তী, দীপক ভৌমিক, তিথি সুবর্ণা, মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল, হাফিজুল হক, হানিফুল কবির, খান মাহমুদ প্রমূখ।
আলোচকগণ বলেন, আমাদের সমাজে এবং সাংস্কৃতিক জীবনে দীর্ঘদিন যাবত একটা ফ্যাসিবাদী প্রবনতা বিকশিত হয়ে আসছিল। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও কর্পোরেট পুঁজির অবাধ এবং একচেটিয়া লুটপাটের কারণে সমাজের চিন্তা, দর্শণ ও সংস্কৃতিতে গণতন্ত্রের বিপরিতে একটা স্বৈরতান্ত্রিক সংস্কৃতি বেড়ে উঠেছে। গত ৫৩ বছর ধরে ক্রমান্বয়ে এই ধারা বিকশিত হয়েছে। তবে শেখ হাসিনা সরকারের শেষের দশ বছরে এদেশের জনগণ এই ফ্যাসিবাদী সংস্কৃতির পূর্ণ প্রকাশ দেখতে পেয়েছে। অন্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সাম্প্রদায়িক দর্শণকে ব্যবহার করে গণতন্ত্রের বিপরিতে শেখ হাসিনা সরকার সমাজ জীবনে এই ফ্যাসিবাদী সংস্কৃতি নিয়ে এসেছিল। গণতন্ত্রকে মুছে দিয়ে একটা রাজনৈতিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই ফ্যাসিবাদী রাজনীতির পরিনতিতে গড়ে উঠেছে (সমাজে) ফ্যাসিবাদী সংস্কৃতি। এই স্বৈরতন্ত্র, লুটপাট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তবে সমাজ ও সংস্কৃতিতে ফ্যাসিবাদ রয়ে গেছে। মানুষের চিন্তা ও সংস্কৃতিতে যে ফ্যাসিবাদ রয়ে গেছে তার বিরুদ্ধে একটা দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। সে আন্দোলন গড়ে তোলার প্রয়োজনে দেশের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো ও সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানাচ্ছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...