নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   খেলাধূলায় সুস্থ্যসবল জাতি গঠনে সহায়ক, এমন কাজে পাশে আছি – এ এইচ এম কামরুজ্জামান 
মাঠ রক্ষার দাবিতে টুর্নামেন্ট / খেলাধূলায় সুস্থ্যসবল জাতি গঠনে সহায়ক, এমন কাজে পাশে আছি – এ এইচ এম কামরুজ্জামান 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গত বাধবার ৬ সেপ্টেম্বর রাতে ১নং বাবুরাইল মাঠে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ.এইচ.এম কামরুজ্জামান বলেছেন, খেলাধূলার দেশ ও সুস্থ্যসবল জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। এমন খেলাধূলা  আয়োজন করে সমাজে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা তাদের সহযোগিতায় সবসময় পাশে আছি।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ.এইচ.এম কামরুজ্জামানকে সম্মানসূচক ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, আজকের এ টুর্নামেন্টে উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। সিটি কর্পোরেশন এলাকায় খেলাধূলার জন্য খেলা মাঠ নির্মান করা সহ রক্ষণাবেক্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অবদান নগরবাসি অবগত আছেন। একই ধারাবাহিকতায় এই খেলার মাঠটি রক্ষনাবেক্ষন ও সংস্কার করতে আমরা পাশে থেকে কাজ করবো।
অনুষ্ঠানের সভাপতি ১নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসাবেক প্যানেল মেয়র-১, আফসানা আফরোজ বিভা বলেছেন, খেলাধূলায় চর্চা না হওয়া ও খেলার সংকটের কারনে যুব সমাজ মাদকের নেশা ও মোবাইল ফোনের নেশায় আসক্ত হয়ে অপরাধ প্রবনতায় জড়িয়ে পড়ছে। প্রতিটি এলাকায় অপরাধ বাড়ছে কিশোর গ্যাংয়ের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। বাবুরাইল এ খেলার মাঠটি দখল করে নিতে কিছু ভূমিদস্যু মরিয়া হয়ে উঠেছে। এ অঞ্চলের সকলের দাবি এটি পূনাঙ্গ খেলার মাঠ হোক। উপস্থিত এলাকাবাসির উদ্দেশ্যে ভিবা হাসান বলেন, আমিত জীবিত থাকতে এ মাঠে কোন ভূমি দস্যুদের হাত দিতে দিব না। এ খেলার মাঠ রক্ষ্যা করে পূর্নাঙ্গ একটি মাঠ গড়ে তুলবো এটা আজ আমি এলাকাবাসির কাছে প্রতিজ্ঞা করছি। এসময় তাদের দাবি বাস্তবায়নের জন্য ১নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং বাবুরাইল মাঠ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নূরুল ইসলাম, উপদেষ্টা এ ওয়াই এম হাসমত উল্লাহ সহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনার খেলায় ২-১ গোলে মামা মুন্সিগঞ্জ স্পোটিং ক্লাবকে পরাজিত করে
নারায়ণগঞ্জ ভোরের পাখি সংগঠন দল জয় লাভ করে। খেলায় ভোরের পাখি দলের খেলোয়ার শাখিল ২ গোল করেন। অপর দিকে মামা মুন্সিগঞ্জ দলের খেলোয়ার ১ গোল করেন। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন খেলোয়ার শাখিল। টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন খেলোয়ার রিফতা ( টাইগার)।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...