নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় অধ্যাপক মামুন মাহমুদের নিন্দা
নিন্দা প্রকাশ / নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় অধ্যাপক মামুন মাহমুদের নিন্দা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। রবিবার (১০ নভেম্বর) বিকেলে নেতৃবৃন্দদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আসেন তিনি।

অধ্যাপক মামুন মাহমুদ এসময় বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। এই দলের নাম বিক্রি করে কেউ কোনো অপকর্ম করলে তার দায় দল কখনোই নেবে না। তবে, দলের নাম ব্যবহার করে যারা বিভিন্ন অপকর্ম করছে, দল তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, প্রেস ক্লাবে হামলা ও মামলার ঘটনায় আমি ব্যথিত। প্রেস ক্লাবের সকল কাজের প্রতি আমার সমর্থন রইলো। এছাড়া, প্রেস ক্লাব হামলার ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সর্বোচ্চ পর্যায়ের কাছে বিষয়টি তুলে ধরবেন বলেও জানান তিনি।
এদিকে, হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রেস ক্লাবের প্রতি সমর্থন জানানোর কারণে অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবুর রহমান, বদর উদ্দিন লিটন, জামাল হোসেন ভুইয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, ক্লাবের স্থায়ী সদস্য অহিদুল হক খান, নাহিদ আজাদ, এম আর কামাল প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করে পুলিশ। এ হামলার ঘটনায় ১৪ জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে ক্লাব ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...