নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   দুধের সাথে চেতনানাশক কিছু খাইয়ে শিল্পপতি মাসুম কে ৭ টুকরো করেছে প্রেমিকা
হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি, হেসকো ব্লেড উদ্ধার / দুধের সাথে চেতনানাশক কিছু খাইয়ে শিল্পপতি মাসুম কে ৭ টুকরো করেছে প্রেমিকা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শিল্পপতি জসিম উদ্দিন মাসুম প্রেমিকার হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন। প্রেমিকা রুমা আক্তার তার শেওড়াপাড়াস্থ ভাড়া বাসায় শিল্পপতি মাসুমকে দুধের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পরে হত্যা করে মরদেহ ৭ টুকরো করে। এরপরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে লেকের পাড় ও আশপাশের এলাকায় পলিথিন ব্যাগে মুড়িয়ে ৭ খন্ড লাশ ফেলে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, শিল্পপতি মাসুম হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি, হেসকো ব্লেড, নিহতের পরনের পোশাক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমা ময়মনসিংহের গৌরিপুর থানার তাতরাকান্দা এলাকার নজর আলীর মেয়ে।
এর আগে বুধবার রূপগঞ্জে পূর্বাচলে লেকের পাড় থেকে পলিথিন ব্যাগে মোড়ানো  জসিম উদ্দিন মাসুমের ৭ খন্ড লাশ উদ্ধার করে পুলিশ। মাসুম নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুরের চাঁদ ডায়িং ফ্যাক্টিরীর মালিক।  তিনি রাজধানীর বসন্ধুরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের ভাই দাইমউদ্দিন জানান, গত ১০ নভেম্বর বিকেলে গুলশান থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি জিডি করেছেন নিখোঁজের পুত্র ওবায়দুল ইসলাম শিবু। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...