নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   আলী আহাম্মদ চুনকা চিশতি’র ৪১ তম দুইদিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু
নানা কর্মসূচী পালন / আলী আহাম্মদ চুনকা চিশতি’র ৪১ তম দুইদিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নক্সবন্দিয়া তরিকার অন্যতম খলিফা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সহ সভাপতি পৌরপিতা আলী আহাম্মদ চুনকা চিশতি ( রহঃ ) এর ৪১  তম দুই দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে।

২৫ নভেম্বর সোমবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ চুনকা কুঠিরে হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্ক খানকা থেকে ফুল চাঁদর নিয়ে নিয়ে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকা চিশতি ( রহঃ ) মাজার শরীফে গিয়ে ফুল চাঁদর চড়িয়ে কুল ফাতেহা পাঠ, করে বিশেষ দোয়া করা হয়। বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা পাঠ ও মজলিশে সামা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিথ থাকার কথা রয়েছে ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাশীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্‌সেবন্দ আবুল ওলাই, হরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্‌সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা দায়েম হাসান নক্‌ক্সেবন্দ আবুল ওলাই, হযতর শাহ সৈয়দ খাঁজা তাজাওয়ার হাসান নক্‌ক্সেবন্দ আবুল ওলাই। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, আলী হাম্মদ চুনকা’র বড় ছেলে মোহাম্মদ আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জল সহ তরিকতের পীর ভাই বোন আশেকান মুরিদান ও ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন।
দুই দিনব্যাপি ওরশ মোবারকের কর্মসূচীতে পবিত্র কোরআন খতম, ফুল চাঁদর নিয়ে মাজারে কুল ফাতেহা। বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা মজলিশে সামা, নেওয়ার বিতরন করা হবে ও মঙ্গলবার বাদ আসর আখেরী কুল ফাতেহা পাঠ করে দুই দিনব্যাপী ওরশ মোবারকের সমাপ্ত হবে।
। আলী আহম্মদ চুনকা পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার পিতা ও মাতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...