নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
প্রধান সমস্যা সমাধানে আলোচনা / নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যানজট, অটোরিক্সার দৌড়াত্ম, হকার, রেলওয়ে, স্বাস্থ্য, পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানে বিশদ আলোচনা হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি, এনডিসি মো. তামশিদ ইরাম খান।
এসময় আরও উপস্থিত ছিলেন,

প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. রুমন রেজা, খন্দকার শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা করিম, আবু সাউদ মাসুদ, নাফিজ আশরাফ, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাব সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, আমির হোসাইন স্মিথ, প্রণব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, জামাল উদ্দিন বারী, রাকিব উল হাসান, দিলীপ কুমার মন্ডল, মো. সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজিব, সাবিত আল হাসান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক সমস্যার বিষয় তুলে ধরতে এবং সেগুলো সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...