নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   আজ পবিত্র শবে মেরাজ || আল্লাহর সন্তুষ্টি লাভে  ইবাদত-বন্দেগির রাত
মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আলাহ সাক্ষাৎ লাভ করেন / আজ পবিত্র শবে মেরাজ || আল্লাহর সন্তুষ্টি লাভে  ইবাদত-বন্দেগির রাত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র শবে মেরাজ আজ (২৭ জানুয়ারি)। ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনিই মূলত ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত। আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত।

ধর্মমতে, এ মহিমান্বিত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আলাহ তাআলার ইচ্ছায় ঊর্ধ্বাকাশে আরোহণ করে সাক্ষাৎ লাভ করেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী, মহানবী মুহাম্মদ (সা.)-এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবেমেরাজ পালিত হয়। এ রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও আজ কুরআনখানি, নফল সালাত, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবেমেরাজ পালন করবেন।
নিয়ত:
“নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল মেরাজ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি। আল্লাহু আকবার।”
শবে মেরাজের রাতে নফল ইবাদত ও দিনে রোজা পালন করা অত্যন্ত ফজিলতময়। এছাড়া রজব মাসে প্রতি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং মাসের ১, ১০, ১৩, ১৪, ১৫, ২০, ২৯ ও ৩০ তারিখে নফল রোজা রাখা বিশেষ আমল হিসেবে বিবেচিত।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...