নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   তোলারাম কলেজকে বিতর্কে হারিয়ে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন
বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ অর্জন / তোলারাম কলেজকে বিতর্কে হারিয়ে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন ও দশটি ইভেন্টের মধ্যে সাতটি ইভেন্টেই বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার সরকারি তোলারাম কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে নারায়ণগঞ্জ কলেজ সরকারি তোলারাম কলেজ কে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বিতর্কের বিষয় ছিল ‘সুশাসন নিশ্চিত করতে জনগণের ভূমিকা মুখ্য’।পক্ষে ছিল নারায়ণগঞ্জ কলেজের অবস্থান। নারায়ণগঞ্জ কলেজ বিতর্ক দলে সদস্যরা হলেন মৌমিতা আক্তার (দলনেতা), মোঃ ইফতেখার আহমেদ ও মুক্তা রাণী। জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় দশটি ইভেন্টের মধ্যে ৭টি ইভেন্টেই নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। রবীন্দ্র সংগীতে সূমাইয়া জাহান ছোঁয়া,গণসংগীতে সাদমান সাকিব,লোকগীতিতে উজ্জ্বল রায় পার্থ, আবৃত্তিতে স্বরূপ সেনগুপ্ত,একক অভিনয়ে সোহাগ গাজী,নৃত্যে পুষ্পিতা-সাহা,সৃজনশীল দলীয় নৃত্যে পুষ্পিতা সাহা ও তার দল বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।

উল্লেখ্য ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আনতে কলেজ ক্রীড়া প্রতিযোগিতায়ও নারায়ণগঞ্জ কলেজের ছেলেরা ফুটবল ও ক্রিকেটে এবং মেয়েরা ভলিবল,হ্যান্ডবল ও ফুটবলে জেলা ও জোন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে। অ্যাথলেটিক্সে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা চারটি ইভেন্টে জেলা ও জোন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রথম ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার কোন কলেজ এতগুলো ইভেন্টে জোন চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...