নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ডেভিল হান্ট অভিযানে কদম রসুল পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেফতার / ডেভিল হান্ট অভিযানে কদম রসুল পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলাম (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম বন্দর ৪৯০ উইলসন রোড এলাকার মৃত কাজী আবু বকর সিদ্দিক মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৬এ প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানা চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট  সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কদম রসুল কলেজের গেইট এর সামনে আন্দোলনরত অবস্থায় উক্ত আসামীসহ এজাহার নামীয় ১নং আসামী হইতে ২৯ নং আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমকে উক্ত স্থানে পাইয়া বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া পিটাইয়া ও কোপাইয়া শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে। তখন বাদীর ডাক চিৎকার শুনিয়া এলাকার ছাত্র জনতা ও সাধারণ জনগন আগাইয়া আসিলে আসামীগন বাদীকে প্রকাশ্যে খুন-জখমের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...