নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ
অভিযুক্তরা এখনও আটক হয়নি / স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ধর্ষনের অভিযোগে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লা মডেল থানায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে দুজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ১০ জানুয়ারি প্রেম ভালোবাসার সম্পর্কে তরুণ তরুণী বিয়ে করেন। এতে অভিভাবকরা মেনে না নেয়ায় তরুণী একাই ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তার স্বামী একই এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় তরুণীর সাথে তার স্বামী দেখা করতে যাওয়ার পথে পূর্ব লামাপাড়া এলাকার মনিরের ছেলে নাজমুল ও তার বন্ধু রনি দলবল নিয়ে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এরপর গলায় ছুরি ধরে নির্যাতনের ভিডিও করেন। সেই ভিডিও তরুবীকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর তাদের স্বামী স্ত্রীর কাছ থেকে দুটি মোবাইল ও সাথে থাকা নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষনিক বিষয়টি থানায় জানানো হয়নি। এজন্য ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...