নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রূপগঞ্জে গার্মেন্ট শ্রমিক অসন্তোষ সংঘর্ষে ৩০ জন আহত আটক ৭
দফায় দফায় ইটপাটকেল নিক্ষপ লাঠিচার্জ / রূপগঞ্জে গার্মেন্ট শ্রমিক অসন্তোষ সংঘর্ষে ৩০ জন আহত আটক ৭
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রূপগঞ্জে রবিন টেক্স গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আইন শৃংখলা বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া,  সেনাকর্মকর্তা, পুলিশ, শ্রমিকসহ আহত ৩০। বেলা ১২ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে।

গার্মেন্টের শ্রমিক ও পুলিশ জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে
 রবিনটেক্স গার্মেন্টসের ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাটাই করে কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৮ এপ্রিল শ্রমিকরা কারখানায় কাজের জন্য প্রবেশ করতে গিয়ে জানতে পারে ১২০ জন শ্রমিককে ছাটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। এদিকে টানা ৩য় দিনের মত বুধবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভিতরে ছাটাইয়ে প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। বেলা ১২ টারদিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে সেনাবাহিনী, পুলিশ তাদের বাধা দেয়। এতে শ্রমিকরা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপর চড়াও হয়। উভয়ে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সড়কের  বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শ্রমিকদের চাকুরীতে পূ্র্নবহাল রাখতে  বিক্ষোভ করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে
সেনাবাহিনীর ল্যাফটেন্যান্ট  মবিন, সদস্য সোহরাব, বাধন, মেহেদি, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছে।
এ ঘটনায় ৭ শ্রমিককে আটক করেছে পুলিশ।
এদিকে শ্রমিক অসন্তোষের কারনে ঢাকা- সিলেট মহাসড়কের উভয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এরিপোর্ট লিখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিকাল  সোয়া ৩ টারদিকে সড়কে যানচলাচল কিছুটা স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবীতে বিষয়ে মালিকপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, শ্রমিকদের সাথে আইনশৃংখলা বাহিনীর মধ্যে সংঘর্ষেন ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শ্রমিকদের হামলায় সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ৭ জন আটক করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...