নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   অর্থনীতি   পচন ধরছে পানে, চিন্তায় চাষিরা
পচন ধরছে পানে, চিন্তায় চাষিরা
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

দিনাজপুরের হাকিমপুরে পানের বরজে পচন রোগ দেখা দিয়েছে। এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পান চাষিরা। পানের ফলন ভালো হওয়া সত্ত্বেও রোগ নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। চাষিদের অভিযোগ, রোগ নিয়ন্ত্রণে ওষুধ দিয়েও কোনো উপকার পাচ্ছেন না। তবে উপজেলা কৃষি দপ্তর বলছে, পচনসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। সরেজমিনে গত শনিবার (১ অক্টোবর) উপজেলার ঘাসুরিয়া ও মাধবপাড়া গ্রামের কয়েকটি পানের বরজ ঘুরে দেখা যায়, এই অঞ্চলের মাটি পান চাষের জন্য উপযোগী। বর্তমান পান একটি লাভ জনক ফসল। তাই এই দুইটি গ্রামে গড়ে উঠেছে দেড় শতাধিক পানের বরজ। ওই এলাকার চাষিরা পান চাষ করেই আর্থিকভাবে সাবলম্বী হয়েছেন।
চলতি বছর পানের ফলন ভালো হওয়ায় দামও ভালো পাচ্ছেন চাষিরা। কিন্তু কিছুদিন আগেই দেখা দিয়েছে পচন রোগ। এই রোগ ছোঁয়াছে রোগের মতো। যে বরজে দেখা দিচ্ছে, কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ছে তা অন্য বরজগুলোতে।
উপজেলার মাধবপাড়া গ্রামের পানচাষি মোস্তাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আমার দেড় বিঘা জমির উপর একটি পানের বরজ আছে। এই বরজটি আমার বাবা তৈরি করেছেন। বর্তমান আমি এই বরজের উপর ভর করে সংসার চালাই। বাজারে পানের দাম অনেক ভালো। তবে কিছুদিন আগে বরজে পচন রোগ দেখা দিয়েছে। বিভিন্ন ওষুধ স্প্রে করছি, তাতে কোনো ফল আসছে না। খুবি চিন্তায় আছি।’ঘাসুড়িয়া গ্রামের বরজ মালিক সাইদুর রহমান বলেন, ‘হাটে বড় আকারের পান ১২০ টাকা বিরা বিক্রি করছি। পানের বরজই আমার হালগরু। আল্লাহ দিলে কয়েক বছর ধরে পানের দাম ভালো পাইছি, এবারও দাম ভাল আছে। কিন্তু হঠাৎ পানপাতা গাছে থাকতেই পচন রোগে আক্রমণ করেছে। বরজ নিয়ে খুবি আতঙ্কে আছি।’ হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলার ৪০ হেক্টর জমিতে ১৫৬টি পানের বরজ রয়েছে। বরজগুলোর অধিকাংশই খট্রামাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া ও মাধবপাড়া গ্রামে অবস্থিত। বরজগুলোতে পচন রোগ দেখা দিয়েছে। এই রোগ প্রতিরোধে বরজগুলোতে ছত্রাক নাশক অটোস্কীন, ম্যালছার, অক্সিক্লোবাইট ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছি পান চাষিদের।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...