নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বিসিবির নতুন সভাপতি পদে আমিনুল ইসলাম ইন ফারুক আউট
স্থলাভিষিক্ত / বিসিবির নতুন সভাপতি পদে আমিনুল ইসলাম ইন ফারুক আউট
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫

নারায়ণগঞ্জ খবর প্রতিবেদকঃ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি’র সভাপতি পদে মনোনয়ন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি।

বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি সভাপতির পদে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পান টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম।
একই সাথে বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
বৃহস্পতিবার ২৯ মে রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার ৩০ মে ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হয় এবং সে সভায় সভাপতিত্ব করেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, আমি দেশের জন্য কাজ করতে আগ্রহী । তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। প্যারেন্ট বডিকে বলেই সব সিদ্ধান্ত নিচ্ছি।
সবকিছুতে নতুন সময় চ্যালেঞ্জ থাকে। ভালো খারাপ বলে কিছু সময় নেই, চ্যালেঞ্জ নিতে হয়। আমার আজকের যে কাজটা আছে সেটাই মন দিয়ে করতে চাই।
বিসিবিতে ফাস্ট প্রায়োরিটি থাকবে ক্রিকেট এবং ক্রিকেটের প্রতি বিশ্বাস। ক্রিকেট নিয়ে কাজ করা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...