নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   আইভীর জামিন নামঞ্জুর |৩ মামলায় আইভী’র সম্পৃক্ততার বর্ণনা নেই
দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলা শুনানী / আইভীর জামিন নামঞ্জুর |৩ মামলায় আইভী’র সম্পৃক্ততার বর্ণনা নেই
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্ঠা মামলার শুনানী শেষে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আদালতে শুনানীর সময় আইভীর পক্ষের আইনজীবী উল্লেখ করেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজারে আইভীর সম্পৃক্তততার উল্লেখ করেনি বাদি। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা নেই।

তিনটি মামলাতেই কে কে গুলি করেছে নাম সহ আসামীর অপরাধ কর্মকান্ডের অভিযোগ আছে। এখানে আইভী হত্যায় জড়িত বা তার বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ  নেই। তিনটি মামলার মধ্যে মিনারুল হত্যা মামলায় আইভী ১২ নাম্বার আসামী, তুহিন হত্যা মামলায় ১১ নাম্বার আসামী, নাদিম হত্যার চেষ্টা মামলায় সাবেক মেয়র আইভী ৯ নাম্বার আসামী। এ তিনটি মামলয়ই আইভী জামিন পাওয়ার অধিকার আছে। আইভীর আইনজীবী বলেছেন নিম্ন আদালতে আইভীর জামিন আবেদন নামঞ্জুর হলে আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করবো। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানী শেষে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আঃ কাইউম খান জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ মোঃ তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর ২০২৪ নাদিম হত্যার চেষ্টা এ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানী হয়। আদালত দুইপক্ষের শুনানী শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজারে আইভীর সম্পৃক্তততার কোন উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা বা তার নেই। তিনটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজারে আইভীর সম্পৃক্তততার কোন উল্লেখ করেনি বাদি। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা নেই। তিনটি মামলাতেই কে কে গুলি করেছে নাম সহ আসামীর অপরাধ কর্মকান্ডের অভিযোগ আছে। এখানে আইভী হত্যায় জড়িত বা তার বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ  নেই। তিনটি মামলার মধ্যে মিনারুল হত্যা মামলায় আইভী ১২ নাম্বার আসামী, তুহিন হত্যা মামলায় ১১ নাম্বার আসামী, নাদিম হত্যার চেষ্টা মামলায় সাবেক মেয়র আইভী ৯ নাম্বার আসামী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক পসিকিউটর এ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানিয়েছেন,
দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামী। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায়ব দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...