নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   বর্ণিল স্টুডিও “পপুলার ” আজ কেবলই স্মৃতি – মোখলেসুর রহমান তোতা 
স্মৃতি কথা / বর্ণিল স্টুডিও “পপুলার ” আজ কেবলই স্মৃতি – মোখলেসুর রহমান তোতা 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মোখলেসুর রহমান তোতাঃ-বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণে যেকয়টি ফ্লিম স্টুডিও ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এফডিসি,বেঙ্গল স্টুডিও ও পাগলার পপুলার স্টুডিও। এফডিসি ও বেঙ্গল স্টুডিও চালু  থাকলেও সময়ের বিবর্তনে কালের গর্ভে হারিয়ে গেছে নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পাগলার পপুলার স্টুডিও। ষাটের দশকে এ স্টুডিওটি চালু হয়ে নব্বই দশকে বন্ধ হয়ে যায়।

এমন একটা সময় ছিল পাগলার পপুলার স্টুডিওকে বাদ দিয়ে কোন চলচ্চিত্র নির্মিত হতো না।এফডিসির পরেই চিত্রনির্মাতাদের একমাত্র পছন্দের মনোরম পরিবেশ, সুন্দর ফ্লোর ও লোকেশন ছিল পাগলার পপুলার স্টুডিও।
ষাটের দশকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আজকের এই  অবস্থানে আনতে যতগুলো ফ্লিম স্টুডিও ছিল তার মধ্যে পাগলার পপুলার স্টুডিও অন্যতম। কিন্তু প্রায় তিন যুগ ধরে এই স্টুডিওটি রয়েছে বন্ধ ফলে হারিয়ে যাচ্ছে কালের আবর্তে।
 প্রায় ১৭ একর জমির উপর গড়ে উঠেছিল এই স্টুডিও। ষাটের দশকে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা “মুখ ও মুখোশ ” এর পরিচালক আব্দুল জব্বার খান ছিলেন এই জনপ্রিয় স্টুডিওর মালিক। তিনি ওই সময় এই স্টুডিওকে পূর্ণাঙ্গ স্টুডিও হিসেবে গড়ে তোলার জন্য সেসময় পাকিস্তান থেকে ফ্লিম তৈরীর দক্ষ টেকনিশিয়ান ও কলাকৌশলী নিয়ে আসেন।এবং ১৯৬৬ সাল থেকে পপুলার স্টুডিও রুপে চলচ্চিত্র নির্মাণ কাজে অগ্রসর হয়।পর্যায়ক্রমে এ স্টুডিও থেকে সারা জাগানো চলচ্চিত্র রংবাজ,চম্পাকলি, অবাক পৃথিবী,বাহরাম বাদশা,বাহাদুর, নোলক,বধু বিদায়,আবে হায়াত,শীষনাগ,মালকা বানু,তাসের ঘর,সুয়োরাণী দুয়োরানী, বেহুলা, জিঘাংসা, এপার ওপার,সখি তুমি কার,জিনজির, দোস্ত দুশমন, দি ফাদার,সুর্যদীঘল বাড়ি,মাটির ঘর,চিৎকার,সৎ মা,সৎ ভাই,অবুঝ মন,বেদের মেয়ে জ্যোৎস্না সহ সুপার ডুপার হিট অনেক চলচ্চিত্রই এই স্টুডিওতে নির্মিত হয়েছে।
পেছনের কথা: একসময় পাগলা পপুলার স্টুডিও যুধিষ্ঠির দাস পোদ্দারদের ছিল।তারা ছিলেন জমিদার।প্রায় দেড়শ বছর তাদের এই জমিদারিত্ব ছিল।যুধিষ্ঠির দাস পোদ্দার সেসময়ে বিলেতে পাটের ব্যবসা করতেন। যুধিষ্ঠির দাস পোদ্দাররা ছিলেন ৩ ভাই।অন্য দুই ভাই অর্জুন দাস পোদ্দার ও ভিম দাস পোদ্দার একসঙ্গেই পাটের ব্যবসা করতেন। ১৮৮৫ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত তাদের পাটের  ব্যবসা চাঙা ভাব ছিল। আজকে যেই পপুলার স্টুডিও এটা জমিদার যুধিষ্ঠির দাস পোদ্দার নির্মাণ করেন ১৯২৬ সালে।তার পরবর্তী সময়ে পাটের ব্যবসায় ধস নামে এবং পুরো এলাকায় পানীয় সংকট  দেখা দেয়। সে সময় এক রাতে পপুলার স্টুডিওর পুকুরের খনন কাজ সম্পন্ন করা হয় ফলে পুকুরে পানি আসে, এলাকার মানুষ পানীয় কষ্ট থেকে মুক্তি পায়।যুধিষ্ঠির দাস পোদ্দারের ২ ছেলে বংকেশ্বর দাস পোদ্দার ও নিশি দাস পোদ্দার পরবর্তীতে বাবার ব্যবসা দেখাশোনা করতেন।বিভিন্ন কারণে একসময় তাদের জমিদারি নষ্ট হয়ে যায়। ১৯৬০ সালে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান এই জায়গা ক্র‍্যয় করে নেন এবং ১৯৬৬ সাল থেকে পরিপূর্ণ চলচ্চিত্র নির্মাণে স্টুডিওরুপে গড়ে তোলেন।তবে মালিক আব্দুল জব্বার খানের মৃত্যুর পর তার উত্তরসূরীরা স্টুডিওকে ঠিকমতো পরিচালনা করতে ব্যর্থ হয় এবং একে অপরের মালিকানা নিয়ে দ্বন্ধের ফলে একসময়কার জনপ্রিয় স্টুডিও পাগলা পপুলার স্টুডিও বন্ধ হয়ে যায়। যা আজ কেবলই স্মৃতি, শুধুই স্মৃতি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...