নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   শহরের বিদ্যমান সমস্যা সংকট সমাধানে কাজ করতে চাই – মাসুদুজ্জামান মাসুদ
ঈদ পুনর্মিলনী রাজনীতিবিদ ব্যবসায়ীদের মিলনমেলা / শহরের বিদ্যমান সমস্যা সংকট সমাধানে কাজ করতে চাই – মাসুদুজ্জামান মাসুদ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মাসুদুজ্জামান মাসুদ বলেছেন,  আমাকে নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন যে আমি বিএনপির প্রার্থী হবো কিনা। আমি মনে করি আজকে এখানে উপস্থিত হওয়া বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের চাওয়া পাওয়াই এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে।

এই শহরের বিদ্যমান সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা যাকে যোগ্য মনে করবে তাকেই প্রার্থী নির্ধারণ করবে। বিদ্যমান সমস্যা সংকটে আমরা কাজ করতে চাই। এর জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরী নয়, প্রয়োজন সবার সহযোগিতা।নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেছেন, শনিবার দুপুরে শহরের বরফকল খেলার মাঠে প্রায় ১৫ হাজার মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক অংশ নেন।উপস্থিত ছিলেন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য মাওলানা মাইন উদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন,বিকেএমইএর সিনিয়র ভাইস প্রেসিডন্ট মোরশেদ সারোয়ার সোহেল, খেলাফত মজলিসের সম্পাদক সম্পাদক মাওলানা ফেরদৌস উর রহমান।

অনুষ্ঠানের আয়োজন মাসুদুজ্জামান মাসুদ বলেন,  নারায়ণগঞ্জ বিএনপি জামায়াত, হেফাজত, এনসিপি, ইসলামি আন্দোলন, গণসংহতি, সিপিবি, বাসদের নেতাকর্মীরা সহ ব্যবসায়ী ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীরা এসেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন যে আমি বিএনপির প্রার্থী হবো কিনা। আমি মনে করি আজকে এখানে উপস্থিত হওয়া বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের চাওয়া পাওয়াই এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে। এই শহরের বিদ্যমান সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা যাকে যোগ্য মনে করবে তাকেই প্রার্থী নির্ধারণ করবে। বিদ্যমান সমস্যা সংকটে আমরা কাজ করতে চাই। এর জন্য জনপ্রতিনিধি হওয়া জরুরী নয়, প্রয়োজন সবার সহযোগিতা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...