নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   সজল হত্যা মামলায় আইভী ২ দিনের রিমান্ডে, এক মামলায় শ্যোন এরেস্ট
২ মামলা শুনানী / সজল হত্যা মামলায় আইভী ২ দিনের রিমান্ডে, এক মামলায় শ্যোন এরেস্ট
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় আইভী ৬ নাম্বার আসামী। একই আদালতে গত ৭ সেপ্টেম্বর ফতুল্লা থানায় দায়ের করা সাঈদ হত্যাচেষ্টা মামলাতে শ্যোন এরেস্ট দেখায় পুলিশ। একই সাথে মামলা দুটির জামিন আবেদন নামঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামী।

তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, এই দু’টি মামলায় এজাহারে আইভীর সম্পৃক্তততার কোন উল্লেখ নেই। এ মামলা ২টিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা বা তার নেই। একটি মামলায় রিমান্ড না মঞ্জুর ও জামিন আবেদন এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। যার মধ্যে ৩ টি হত্যা মামলা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...