নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   তুহিন হত্যা মামলায় মেয়র আইভীর রিমান্ডের শুনানী ৭ জুলাই
মামলা শুনানী / তুহিন হত্যা মামলায় মেয়র আইভীর রিমান্ডের শুনানী ৭ জুলাই
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত রিকশা চালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানী শেষে ৭ জুলাই পরবর্তী শুনানীর দিন ধার্য করে।

সোমবার (৩০ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন। এসময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভিজুয়ালী যুক্ত করা হয়। শুনানীর সময় আইভীর আইনজীবিরা আদালতে জানান গত ২৩ মে উচ্চ আদালতে (হাইকোর্ট) জামিনের জন্য আবেদন করা হয়েছে। এসময় বিচারক জানান উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিামান্ড মঞ্জুর করা যাবে না। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে  গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশা চালক তুহিন (৩৬)।

এঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নাম্বার আসামী। আইভীর আইনজীবি এড. আওলাদ হোসেন জানান, রিকশা চালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নাম্বার আসামী। মামলার এজহারে হত্যাকান্ডের সাথে তার কোন সম্পৃক্ততার কথা উল্লেখ নাই। আমরা তার জামীনের জন্য উচ্চ আদালতে (হাইকোর্টে) আবেদন করেছি। সেটি বিবেচনায় বিচারক রিমান্ড শুনানী আগামী ৭ জুলাই ধার্য করেছে। রাষ্ট্র পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ আদালতের পিপি ওমর ফারুক নয়ন জানিয়েছেন, আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ও আইভীর নির্দেশে ছাত্রলীগ যুবলীগ গুলিকরে তুহিনকে হত্যা করেছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...