নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহন 
দায়িত্বভার গ্রহন / নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহন 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরি পরিষদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছে বিদায়ি কার্যকরি পরিষদ  । শুক্রবার সকালে আনন্দঘন পরিবেশে বিদায়ি কমিটির সভাপতি আরিফ আলম দিপু ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

এসময় বিদায়ি সভাপতি নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় একই প্রক্রিয়ায় বিদায়ি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন নবনির্বাচিত সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টিকে দায়িত্ব বুঝিয়ে দেন।
বিদায়ি সভাপতি আরিফ আলম দীপু বলেন, আশা করি আবু সাউদ মাসুদের নেতুত্বে নতুন কমিটি পেশাজীবী সাংবাদিকদের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীল ভুমিকা রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যের প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা।
বিদায়ি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আমাদের দায়িত্ব পালনকালিন সময়ে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তা একমাত্র ক্লাব সদস্যরাই তার মূল্যায়ন করবেন। দায়িত্ব পালনকালে যদি আমাদের কোন ভুল ক্রটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি। নবনির্বাচিত কমিটির উজ্জল সাফল্য কামনা করছি।
নির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দলমত নির্বিশেষে আমি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭৯ জন সদস্যের সভাপতি হতে চাই। নির্বাচনের দিন দু’টি প্যানেলে র্নিবাচন হয়েছে। এটি ছিল নেতৃত্বের প্রতিযোগিতা। প্রতিটি প্রতিষ্ঠানেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু পেশায় আমরা সবাই সাংবাদিক। আমাদের মধ্যে যাতে কোন বৈরিতা না থাকে। বিজয়িদের যতটুকু অধিকার রয়েছে ঠিক তার সমপরিমান অধিকার থাকবে বিজিতদের। বিজয়ীর এখন সকলের সেবক। কেউ যেন আমরা কারো অধিকার ক্ষুন্ন না করি। অন্তত এই অনুরোধটুকু সকলের প্রতি রইল।
নির্বাচিত সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আমরা নির্বাচিত হয়েছি সদস্যদের ভোটের মাধ্যমে। তারা আমাদের সম্মানিত করেছেন সমর্থন জানিয়েছেন। এর অর্থ যেন এটা না হয় আমরা ক্ষমতাবান। আমাদের কাধে সদস্যরা যে দায়িত্ব তুলে দিয়েছেন আমরা তার পূর্ণ মর্যাদা যাতে রাখতে পারি সেজন্য সকল সদস্যদের কাছে দোয়া চাই। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হবে সম্প্রিতির উৎকৃষ্ট উদাহরন।
দায়িত্ব হস্তান্তরের পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও সিনিয়র সদস্য এবং বিজিত সিনিয়র সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান বাদল, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, আরিফ আলম দীপু, সিনিয়র স্থায়ী সদস্য বিমল রায়, আনিসুর রহমান আনিস, মোরছালিন বাবলা, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, বিদায়ি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ।
সভায় সিনিয়র সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা নতুন কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যের মধ্য দিয়ে ক্লাব পরিচালনায় নানাবিধ পরামর্শ দেন। সিনিয়র সদস্যরা তাদের বক্তব্যে বর্তমানে যে সম্প্রিতির মধ্য দিয়ে নতুন কমিটি তাদের পদযাত্রা শুরু করলেন তা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ক্লাবের যেকোন প্রয়োজনে নবনির্বাচিত কমিটির পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...