নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   খ্যাতিমান কবি, লেখক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়ান দিবস 
খ্যাতিমান কবি, লেখক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়ান দিবস 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
রাবেয়া মিতু – নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আজ ৭ নভেম্বর খ্যাতিমান কবি , লেখক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়ান দিবস । তিনি ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি দক্ষিণ কলকাতায় হিন্দুস্তান পার্কে তার মা – বাবার ‘ ভালোবাসা ’ গৃহে জন্মগ্রহণ করেন । পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পতি । বাংলা ও ইংরেজি ছাড়াও তিনি হিন্দি , উড়িয়া , অসমীয়া , ফরাসি , জার্মান , সংস্কৃত এবং হিব্রু ভাষা জানতেন । গোখলে মেমোরিয়াল গার্লস , লেডি ব্রেবোর্ন ও প্রেসিডেন্সি কলেজ , যাদবপুর , হার্ভার্ড , ইন্ডিয়ানা এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন । ১৯৭৫-২০০২ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্রধান ছিলেন । এ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন । ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন । তার আত্মজীবনীমূলক রম্যরচনা ‘ নটী নবনীতা ’ গ্রন্থের জন্য ১৯৯৯ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান । ১৯৫৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ প্রথম প্রত্যয় ’ ও প্রথম উপন্যাস ‘ আমি অনুপম ’ ১৯৭৬ সালে প্রকাশিত হয় । কবিতা , প্রবন্ধ , রম্য রচনা , ভ্রমণ কাহিনি , উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৮ টি । ১৯৬০ সালে তিনি বিখ্যাত অর্থনীতিবিদ ( পরবর্তীকালে নোবেলজয়ী ) অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । ২০১৯ সালের এই দিনে তিনি মারা যান । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...