নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ  সংরক্ষণ কমিটি গঠন
আহবায়ক কমিটি / সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ  সংরক্ষণ কমিটি গঠন
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি নামে নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সভা শেষে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েসকে আহ্বায়ক ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক  রবিউল হুসাইনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি রহমান মুজিব, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।
বিলুপ্ত প্রায় ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ   সংরক্ষণ এবং প্রয়োজনীয় রক্ষনাবেক্ষনের মাধ্যমে  সোনারগাঁয়ের গৌরবোজ্জল ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক মোয়াজ্জেনুল হক, কবি শংকর প্রকাশ, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন,  সংগঠক রোকেয়া আক্তার মোল্লা, তারেক মাহমুদ, শামীমা নাসরিন, খাদিজা আক্তার, লতা মাহমুদ, মো. রাশেদ, সাংবাদিক সালাহউদ্দিন ও আব্দুস সাত্তার প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...