নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা সংবর্ধনা অনুষ্ঠিত 
সংস্কৃতি / রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা সংবর্ধনা অনুষ্ঠিত 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ৩১ ডিসেম্বর পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. রুমন রেজা।

 

সংগঠন এর সভাপতি মোখলেসুর রহমান তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুয়া থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো : শহিদুল ইসলাম রতন, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সদস্য সচিব মো : দেলোয়ার হোসেন দেলু, চুটকি ছড়ার জনক মালেক মাহমুদ, নজরুল গবেষক মো: হুমায়ুন কবির, পাগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, অঙ্কুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি এম এ জাহের মোল্লা, পাগলা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো আরিফুল ইসলাম, মিজানুর রহমান,সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি প্রমুখ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক,স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা ও মুন্সিবাগ সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো : মিজান মোল্লা। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী সহ জুলাই আগষ্ট বিপ্লবে সম্মুখ নেতৃত্বে অগ্রণী ভুমিকা রাখায় সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...