নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
৩১ জুলাই গণঅভ্যুত্থান দিবস / দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দল এবং শহীদ পরিবারের সদস্যরাসহ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধা জানান। প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহীদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, এলজিইডি, গণপূর্ত বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর একে একে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সময় বলেন, দীর্ঘ দেড় দশকের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে এই গণঅভ্যুথান হয়েছিল। ২০২৪ সালের আজকেই এই দিন যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি এটি ঐতিহাসিক একটি দিন। হাজারও ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটবে। কারো অধিকার হরণ হবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...