নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   মুক্তিযোদ্ধা সংসদ নাঃগঞ্জ জেলা কমিটির অনুমোদন
আহবায়ক আলী, যুগ্ন আহবায়ক দিলওয়ার / মুক্তিযোদ্ধা সংসদ নাঃগঞ্জ জেলা কমিটির অনুমোদন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশ ও জাতির অহংকার, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৬শে জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া’কে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর ১১ সদস্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান নারায়ণগঞ্জ জেলা কমান্ডের এই এডহক কমিটি ঘোষণা করেন।

এডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী। সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের খবর জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের আশা, সংগঠনটি এই কমিটির নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...