নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
এনইউজে মানববন্ধনে / সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এন ইউ জে) কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনব কৃষ্ণ রায়, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য অন্তু রেজা, ফটো জার্নালিষ্ট এসোশিয়েসনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, বর্তমান সভাপতি এনামুল হক, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য শওকত এ সৈকত,ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুর রহমি, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, একাত্তর টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান (সোনারগাঁ), ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিত আল হাসান, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, সময়ের আলোর সি:গঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির খান, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

বক্তারা আরও বলেন, “সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।” মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...