নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ভোটের মাঠে সরব জামায়াতপন্থি আইনজীবিদের লিফলেট বিতরণ
নির্বাচন / ভোটের মাঠে সরব জামায়াতপন্থি আইনজীবিদের লিফলেট বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেল আইনজীবিদের সঙ্গে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আইনজীবিদের মাঝে লিফলেট বিতরণ শেষে এ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের আইনজীবিরা বলেন, জামায়াতে ইসলামী মানবতার মুক্তি ও কল্যাণকামী একটি সংগঠন। এদেশে ইসলামের সু-মহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সংবলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য এই প্যানেলকে বিজয়ী করতে সকল আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সমর্থিত সভাপতি পদে এড. এ হাফিজ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ জাহাঙ্গীর দেওয়ান,

সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোঃ মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোঃ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোঃ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...