নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সভা
উদযাপন / বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আরিফ আলম দিপু।

এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। সূচনা বক্তব্যে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় বলেন, ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফ্রান্সে কয়েকজন ফটোগ্রাফার উদ্যোগী হয়ে বিশ্বে ফটোগ্রাফি কার্যক্রমকে বেগবান করতে বিশ্ব ফটোগ্রাফি দিবস ঘোষণা করে। এরপর থেকে গোটা পৃথিবীতে তা পালন করা হয়। বাংলাদেশে এ বছর এ দিবস ব্যাপকভাবে পালন করা হয়। সভায় বক্তারা বলেন, ফটোগ্রাফ খুব শক্তিশালী মাধ্যম। যার ভাষা সমাজের সব শ্রেণীর মানুষ বুঝতে পারে। কালের পরিবর্তনে আধুনিক ফটোগ্রাফি গোটা বিশ্বকে এক করে দিয়েছে। হাতে থাকা ডিভাইসের মাধ্যমে ছবি তুলে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায়।

নারায়ণগঞ্জের কিছু ফটোগ্রাফার আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তারা বলেন, তবে আন্তর্জাতিকভাবে তারা সম্মানিত হলেও স্থানীয়ভাবে অবহেলিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক জামিরুল হক নিপু, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সদস্য সচিব আহাম্মদ শরীফ পারভেজ, সদস্য রফিকুল ইসলাম রুমন, মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, মোহাম্মদ রাশিদ চৌধুরী, মো. সাইফুল ইসলাম, এম এ সুমন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...