নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   আরো খবর   আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন
আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

জানাযায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসির মিয়া কল্যান্দী এলাকার সরকারী খালের পাশে তার পুকুর থেকে কোন অনুমোদন ছাড়াই ১১ মে রোববার রাত থেকে বালু উত্তোলন শুরু করেছেন। কিছুদিন পুর্বে ওই পুকুর থেকে তিনি ১০ ফুট গভীর করে
বেকু দিয়ে পুকুর কেটে মাটি বিক্রি করেছেন।
এখন অবৈধভাবে এই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পাশে থাকা খালের পার সহ আশেপাশের ফসলি জমি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।

এখান থেকে বালু উত্তোলন বন্ধ না হলে ক্ষতির সম্মুখীন হবে এলাকার কৃষক। তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে পারছেনা। এ বিষয়ে বালু উত্তোলনকারী বাছিরে মোবাইল ফোনে জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েই বালু উত্তোলন শুরু করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান জানান বালু উত্তোলনের জন্য তাকে কোন অনুমতি দেয়া হয় নাই। ড্রেজার বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।
এ সম্পর্কে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, বিষয়টি জেনে ড্রেজার বন্ধের জন্য কার্যক্রম চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...