নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   আরো খবর   কাঁচপুর ব্রিজের নিচে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
উদ্ধার / কাঁচপুর ব্রিজের নিচে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, রাত্রিকালীন টহল ডিউটি চলাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে ব্রিজের পিলারের খাদ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

জব্দ তালিকা মূলে আলামত জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো স্থানে অবৈধ অস্ত্র বা মাদকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...