নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   না’গঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
বিএনপি প্যানেল ১৬ জামায়াত ১ পদে জয় / না’গঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক পদে এইচএম আনোয়ার প্রধান বিএনপি সমর্থিত প্যানেল ১৭ টি পদে মধ্যে ১৬ পদে নিরঙ্কুশ জয় পেয়েছে।

জামায়ত ইসলাম সমর্থিত প্যানেলের এ্যাডঃ আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয়লাভ করে। বৃহস্পতিবার আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায়
সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গননা। রাত বারটায় নির্বাচনে বিজয়ীদের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে জয় পাওয়া সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।একই পদে তার নিকটতম প্রতিদ্বন্ধী
এডঃ এ. হাফিজ মোল্লাহ্ ৩০৬ ভোট ও এডঃ মোঃ রেজাউল করীম খান রেজা ১৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ৭১৮ সর্বোচ্চ ভোট পেয়ে জয়ি হন। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্ধী এডঃ শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব পেয়েছেন ১৮৬ ভোট ও এডঃ মোহাম্মদ মাইনউদ্দিন মিয়া ১২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সিনিয়র সহ সভাপতি পদে অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার ৬৯৭ ভোট, সহ সভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন ৫৫৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন ৬৭৫ ভোট, কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান ৭৫৫ ভোট, আপ্যায়ন সম্পাদক অ্যাড. মাইন উদ্দিন রেজা ৭৯৭ ভোট, লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান ৫৯০ ভোট, ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম ৬৪৫ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান ৫৭২ ভোট, সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল ৬০০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. মামুন মাহমুদ মিয়া ৫৮৫ ভোট।
কার্যকরী সদস্য পদে অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম ৭৩৪ ভোট, অ্যাড. ফাতেমা আক্তার সুইটি ৬৯৭ ভোট, অ্যাড. আবু রায়হান ৬৯৪ ভোট, অ্যাড. তেহসিন হাসান দিপু ৫৭৪ ভোট এবং জামায়াত সমর্থিত অ্যাড. আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে জয়লাভ জরেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, ১৭টি পদে নির্বাচনের মধ্যে সরকার হুমায়ূন-আনোয়ার পরিষদ ১৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয় পান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...