নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল যুবক আটক
আটক / আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল যুবক আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। আটককৃত যুবকের নাম সাবিদ হোসেন (২০)। তিনি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম দর্পনের ছেলে। সে স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। এ বিষয়ে জানতে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা সাবিদ হোসেন নামে একজনকে আটক করেছি।

অস্ত্রটি উদ্ধার হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা আটক সাবিদের দেয়া তথ্যের বরাত দিয়ে জানান, ভিডিওতে দেখানো অস্ত্রটি তার নয়। ঢাকা থেকে তার দুজন বন্ধু এসেছিলো। সেটি তাদের অস্ত্র। সে কৌতূহল বশত অস্ত্রটি হাতে নিয়েছিলো। ওই সময় ওই দুই বন্ধুর একজন সেটি ভিডিও করে দেয়। আমরা তার তথ্যকে আরো যাচাই-বাছাই করছি। আমরা তার সেই দুই বন্ধুকে খুঁজছি। তাদের আটক করতে পারলে অস্ত্রটি উদ্ধার করা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যে সে ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...