নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নগরীতে অটোরিকসা, বাস ট্রাক কাভার্ডভ্যান প্রবেশ নিষিদ্ধের আহবান
যানজট নিরসন / নগরীতে অটোরিকসা, বাস ট্রাক কাভার্ডভ্যান প্রবেশ নিষিদ্ধের আহবান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বাসির অন্যতম প্রধান সমস্যা যানজট নিরশন দীর্ঘ দিনের দাবি। এ সমস্যার সমাধানে নানা উদ্যোগ নিলেও তা মুখথুবড়ে পড়ে। যানজটের সঠিক সমাধান চায় নগরবাসি।

ভয়াবহ যানজটে স্থবির অচল নারায়ণগঞ্জে জনগণের মরণ যন্ত্রণা থেকে মুক্তি ও স্বস্তির নি:শ্বাস ফেলার সুযোগ দিয়ে এর স্থায়ী সমাধানের জন্য অবিলম্বে সব বাস ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটো-রিকসাসমুহ শহরে প্রবেশ নিষিদ্ধের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আহবায়ক এডভোকেট মোস্তফা করিম এ আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ক্রিড়া সংগঠক জাহাঙ্গীর কবির পোকন, সংস্কৃতিক কর্মী শাহিন মাহমুদ, এ্যাডভোকেট সুমন মিয়া,সুজিত সরকার প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুম, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, কোষাদক্ষ আনিসুর রহমান জুয়েল,সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশ্রাফ, প্রেসক্লাবের স্থায়ী সদস্য রফিকুল ইসলাম, নাহিদ আজাদ, হাসান উল রাকিব প্রমুখ।সংবাদ সম্মেলনে , এখন থেকে সকল প্রকার পন্য সমুহ ট্রাক, কাভার্ড ভ্যানের বদলে সব ধরনের বার্জ, কার্গোর মাধ্যমে নদী পথে চলাচল, লোড আনলোডের মাধ্যমে পরিবহন করার আহবান জানানো হয়। এবং আগামী ১ মাসের মধ্য এ দাবি পুরন করা না হলে বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...