নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধন / নারায়ণগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রতিবাদে মানববন্ধন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নামে বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে জালকুড়ি এলাকার বাসিন্দারা। রোববার (৩১ আগস্ট) সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, মোঃ রিফাতুল ইসলাম, জুয়েল মাহমুদ, মোঃ কামরুজ্জামান, এডভোকেট মোনতাজিম বিল্লাহ, মোহাম্মদ মাসুদুর রহমান, মোঃ জসিম উদ্দিনসহ জালকুড়ির রব্বানী নগর ও কড়াইতলা এলাকার প্রায় দেড় শতাধিক বাসিন্দা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য জালকুড়ি এলাকায় বসতবাড়ি অধিগ্রহণ না করে পরিবর্তে কৃষি জমি বা নাল জমি ব্যবহার করা হোক।


পরবর্তীতে জেলা প্রশাসক নিজে মানববন্ধনকারীদের সাথে কথা বলেন এবং বসতবাড়ি উচ্ছেদ না করার আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাস পাওয়ার পর এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...