নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   জীবনে হার নামানা শতবর্ষী ফজিলাতুন্নেছার পাশে ছুটে গেলেন ডিসি
সংগ্রামী নারী / জীবনে হার নামানা শতবর্ষী ফজিলাতুন্নেছার পাশে ছুটে গেলেন ডিসি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে প্রচারের কারণে নারায়ণগঞ্জে পরিচিত মুখ হয়ে উঠেছেন শতবর্ষী ফল বিক্রেতা ফজিলাতুন্নেছা। সংগ্রামী এই নারীর জন্য উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন খোদ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। দিয়েছেন নগদ অর্থ সহায়তাও।

ভরদুপুরে নগরীর অন্যতম ব্যস্ত সড়কে প্রতিদিনের মতো ফল বিক্রিতে ব্যস্ত ছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ দলবল নিয়ে সেখানে হাজির হন জেলা প্রশাসক।

ফজিলাতুন্নেসাকে একে একে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নতুন পোশাক, বিছানার চাদর এবং ব্যবসার পুঁজি বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা তুলে দেন।এসব উপহার হাতে পেয়েই তিনি জানতে পারেন উপহারদাতা খোদ জেলা প্রশাসক! মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন এই নারী।শতবর্ষ অতিক্রম করেও আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন তিনি । এই সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক বলেন—”বয়স কোনো বাঁধা নয়। নিজ হাতে পরিশ্রম করে জীবনের লড়াই চালিয়ে যাওয়াই আসল শক্তি। ফজিলাতুন্নেসার এই সংগ্রামী মনোভাব আমাদের সকলের জন্য অনুকরণীয়।

তিনি আরো জানান, ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে জেলা সমাজসেবা অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলার অন্যান্য সংগ্রামী ও আত্মনির্ভরশীল মানুষদেরও সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...