নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বারের নব নির্বাচিত সভাপতি-সম্পাদককে উত্তীর্ণ  শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা
শুভেচ্ছা / বারের নব নির্বাচিত সভাপতি-সম্পাদককে উত্তীর্ণ  শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সরকার হুমায়ূন কবির, সাঃসম্পাদক আনোয়ার প্রধান এবং অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চূড়ান্ত আইন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। মেঃ ফরহাদ হোসেন (আইটিপি) ও মোঃ জাহিদ হোসেন (এলএল.বি) এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে অন্যান্য শিক্ষার্থীরাও এসময় উপস্থিত ছিলেন।

প্রথমে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (কালাম)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাঃ সম্পাদক আনোয়ার প্রধানকে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজসহ সমিতির অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক পদপ্রার্থী আসিফ আহমেদ রাফী, সদস্য সচিব পদপ্রার্থী লুৎফন নাহার লিজা, রাহুল আহমেদ রানা, মাহমুদুন নবী, তাহসিন আক্তার, মোসাঃ বিউটি আক্তার, মোসাঃ নাসরীন আক্তারসহ অন্যরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...