নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   মেট্রোরেল প্রকল্পে না’গঞ্জকে যুক্তের দাবিতে স্মারকলিপি দিবে গণসংহতি
ঢাকা পরিবহন সমন্বয় কার্যালয়ে নির্বাহী পরিচালক বরাবর / মেট্রোরেল প্রকল্পে না’গঞ্জকে যুক্তের দাবিতে স্মারকলিপি দিবে গণসংহতি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জকে যুক্ত করে এমআরটি-২ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে DTCA কার্যালয়ে আগামীকাল স্মারকলিপি প্রদান। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’ এর সদর দপ্তরে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করবে। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ অংশকে বহাল এবং  দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হবে।

তরিকুল সুজন বলেন, দেশের অন্যতম বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ জেলা। দীর্ঘদিন ধরে নগরবাসী যানজটে নাকাল। নগরীতে ৮ শতাংশ সড়ক থাকলেও বাস্তবে ব্যবহারযোগ্য আরো কম। এমনকি নারায়ণগঞ্জের পরিবহন খাত দূর্বৃত্ত দ্বারা নিয়ন্ত্রিত। এই দূর্বৃত্তের হাতে দশকের পর দশক ধরে নারায়ণগঞ্জবাসী জিম্মি। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ যুক্ত থাকবে, এই সংবাদ নগরবাসীকে স্বস্তি দিয়েছিল। কিন্তু গত ৩১ আগষ্ট গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি, মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে।  এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জ অংশকে বাদ দিলে  নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হবে। যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, মেট্রোরেলের ৬ টি প্রকল্পে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোে যুক্ত করা হলেও ঢাকার একেবারেই নিকটবর্তী নারায়ণগঞ্জকে যখন এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, সেটাকে আমরা নারায়ণগঞ্জের প্রতি বঞ্চনা, অবহেলা এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিহ্নিত করি। কোনভাবেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না। প্রাচীন এবং সমৃদ্ধশালী প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জকে বঞ্চিত রেখে কোন উন্নয়ন হতে পারে না। যেকোন মূল্যে এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতেই হবে। এর কোন বিকল্প নেই। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। পরিকল্পিত এবং টেকসই নারায়ণগঞ্জ গঠনের জন্য প্রয়োজনীয় উন্নয়নে আমরা আপোষহীন থাকবো।

আগামীকাল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার একটি প্রতিনিধি দল ঢাকা তেজগাঁও অবস্থিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’ কার্যালয়ে নির্বাহী পরিচালক নীলিমা আখতার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

প্রতিনিধি দলে থাকবেন মহানগর কমিটির সমন্বয়কারী মোঃ বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম  এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...