নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   জাতীয় প্রেসক্লাব সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের মতবিনিময়
মতবিনিময় সভা / জাতীয় প্রেসক্লাব সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের মতবিনিময়
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রগিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ভূইয়া। এসময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

 

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া বলেন, সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনার চিন্তা করা হচ্ছে। বিগত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান কমিটি এ বিষয়ে কাজ করছে। দেশের সকল জেলা পর্যায়ের প্রেস ক্লাবের সাংবাদিকরা আগামীতে জাতীয় প্রেস ক্লাব ব্যবহার করার সুযোগ পাবেন বলে তিনি জানিয়েছেন।


এসময় তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব পাওয়ার পর দেশের বিভিন্ন জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের খোঁজ খবর নিয়েছি। আমরা সাংবাদিকরা কোনো দল বা মতের নই বরং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মীর আব্দুল আলিম।


গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়। সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, হাসান আরিফ, আমির হুসাইন স্মিথ ও হাসান উল রাকিব প্রমুখ।
সভা শেষে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়াকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...