নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   সোনারগাঁয়ে ডাব পাড়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
খুনিকে ধরতে পুলিশের অভিযান / সোনারগাঁয়ে ডাব পাড়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত হয়েছে। দুপুরে উপজেলার আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় জাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে মেজো ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাতে করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সানোয়ার বলেন, নিজেদের গাছের ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে  ঝগড়া হয়।

এক পর্যায়ে মেজো ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরই আক্তার পালিয়ে যায় তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...